বিশ্বরূপ মজুমদার

শ্যামা নন্দী
জন্ম নদীয়ার চাকদহে। সেখানেই স্কুল ও কলেজের শিক্ষা গ্রহণ শেষে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। বাড়ির পরিবেশ ছিল সাহিত্যানুরাগী। সেই সংশ্রবে বেড়ে ওঠা। ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত হত ডায়েরির গোপন পাতায়। প্রথম ছন্দাকারে লেখা কবিতা স্কুল, কলেজের ম্যাগাজিনে প্রকাশিত হয়। পরবর্তীকালে গণমাধ্যমের সূত্রে লেখালেখিতে আগ্রহ। রোজকার জীবনের নানান কাহিনি ছোটগল্প, অণুগল্পের আকারে বেশ কিছু পত্র-পত্রিকায় সংগঠিত ভাবে প্রকাশিত হয়েছে। পাঠকের ভালোবাসায় লেখালেখি লেখিকার অবসর এবং আগামীর পথচলার রসদ।
সূচিপত্রে ফিরে যান
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন