বিশ্বরূপ মজুমদার

জয়নারায়ণ সরকার
অনেকটা জায়গা জুড়ে বাড়িটা নিয়ে বড্ড নাজেহাল হরিপদ। জ্যাঠতুতো, খুড়তুতো ভাইয়েরা চাকরিসূত্রে বিদেশে থাকায় শুধুমাত্র হরিপদ আর তার স্ত্রী সৌদামিনী বাস করে। বাড়িটা যেন দিনে দিনে ভূতুড়ে বাড়ি হয়ে উঠেছে। বিয়ের পর পর সৌদামিনী বলেছিল, ‘এত বড় বাড়িতে একা থাকতে তোমার ভয় করে না?’ হরিপদ বুক ফুলিয়ে বলেছিল, ‘ভয়-টয় আমার ধারে কাছে ঘেঁষতে পারে না।’
ভূত চতুর্দশীর দিন সন্ধে নামতেই প্রদীপ জ্বালায় হরিপদ। বাগানের শেষপ্রান্তে প্রদীপ জ্বালাতেই শুনতে পায়, ‘ওঁ হঁরি, ভাঁলো কঁরে কাঁজটা কঁরো।’ হরিপদর বুক ধড়ফড় করে ওঠে। জ্বলন্ত প্রদীপ উলটে দৌড়ে ঘরে ঢুকে খিল দেয় হরিপদ। ঘরের বাইরে থেকে সৌদামিনীর গলা পাওয়া যায়, ‘মুখেই যত বাহাদুরি!’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন