বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
স্কুলে টেস্ট পরীক্ষা চলছে। চারিদিকে থমথমে পরিবেশ। কারণ পরীক্ষার হলে গার্ড পড়েছে নিকুঞ্জবাবুর। বাঘে গরুকে উনি একঘাটে জল খাওয়ান। কারও টুঁ শব্দটি করার জো নেই। ঘাড় ঘোরানো দূর অস্ত।
এদিকে ন্যাপলার, রসায়নের প্রশ্নপত্র দেখে চক্ষু ছানাবড়া! মনে হচ্ছে ওর, সব ল্যাটিন ভাষায় কী যেন লেখা। অথচ পেছনেই বসেছে ক্লাসের ফার্স্ট বয় বিভু। হঠাৎ সুযোগ এসে গেল কপাল জোরে। নিকুঞ্জবাবু একটু বাইরে গেলেন। বোধহয় প্রকৃতির ডাক। ন্যাপলা ঘাড় ঘুরিয়ে বিভুকে বলল, “ভাই সোডিয়ামের সংকেতটা একটু বলবি?”
বিভু কোনও উত্তর করল না। শুধু একটা চিরকুটে ‘NA’ লিখে ন্যাপলাকে দিল। ন্যাপলা বুঝল, বিভু বোধহয় ‘না’ লিখেছে। মুখ চুন করে জুলজুল করে তাকিয়ে রইল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন