বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
আদরের মেঘ,
আজ তোমায় ‘মেঘ’ বলে ডাকি। দূর দিগন্ত থেকে হঠাৎ এসে ছেয়ে দিয়েছিলে আমায়। সারা শরীরের অলিতে-গলিতে বিদ্যুতের শিহরন। নীল-যৌবন আচম্বিতে ধূসর সাবালক হয়ে গেল। পেঁজা তুলোর মতো তোমার খোলস, লুটিয়ে পড়ল ঈশান কোণে। ঝড় উঠল চারিদিকে। আমার সারা শরীর ভিজিয়ে দিলে।
কানের কাছে বললাম, “আমার শীত করছে।”
এলো চুল ঝাঁকিয়ে উত্তর দিলে, “সারাদিনের রোদ কোথায় গেল?”
আমি কেঁপে, জ্যোৎস্না ঢেলে দিলাম। তারপর সম্পূর্ণ অবশ। চোখ বুজে এল। বেহুঁশ। যখন চোখ খুললাম, দেখি তুমি নেই। লক্ষ্মীপেঁচা বলল, তুমি নাকি ঝড়ের সাথে চলে গেছ।
এই চিঠি তাই ভাসিয়ে দিলাম সাগরে। যদি তোমার হাতে পড়ে, দ্যাখা হবে এক নিম্নচাপের রাতে।
— আকাশ
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন