বিশ্বরূপ মজুমদার

জয়নারায়ণ সরকার
মহালয়ার দিনটা সকাল থেকে কেমন মন খারাপ লাগে অয়নের। ভোরে উঠে সাত তাড়াতাড়ি তর্পণ করতে চলে যায় গঙ্গায়। কোমর জলে দাঁড়িয়ে মানুষে মানুষে ঘেঁষাঘেঁষি করে তর্পণ সারে অয়ন। কালো তিল ভেসে বেড়ায় জলে। এইদিনে কে যেন তাকে ডাকে। পাশাপাশি অনেকের ভিড়ে মিশে থেকেও ডাকটা শুনতে পায় অয়ন।
জলের ভেতরে পা দুটো জড়িয়ে ধরেছে কেউ। লাফ দিয়ে সরে আসে অয়ন। ঠিক তখনই বছর বারোর একটা ছেলে জল থেকে মাথা তুলে দাঁড়ায়। ছেলেটির চোখদুটো টকটকে লাল। বলে, পয়সা খুঁজছিলাম। প্রতিবছর এ দিনে ভালো রোজগার হয়।
সেই ডাকটা ক্রমশ মিলিয়ে যায়! পিতৃপুরুষেরা অলক্ষ্যে আজও মানুষের পাশে আছেন, ভেবে অয়নের মনটা খুশিতে ভরে ওঠে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন