বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
“দ্যাখো, দ্যাখো, মেসোমশাই জানলাটা এখনও খোলেননি”, মনীষা খুব উদ্বিগ্নস্বরে বলল। শুভায়ু তাদের ফ্ল্যাটের জানলা থেকে সামনের ফ্ল্যাটের বন্ধ জানলার দিকে তাকিয়ে বলল, “দ্যাখো, বৃদ্ধ মানুষ, হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে।”
“না না, উনি তো রোজ সাতটার মধ্যেই জানলাটা খুলে দেন, আটটা বেজে গেল, এখনও খুললেন না, তাই চিন্তা হচ্ছে, একটা ফোন করব?”
সামনের ঘরের বৃদ্ধটি ফ্ল্যাটে একা থাকেন, অসুস্থ, কোনও রকমে বিছানার পাশের জানলাটা খুলে দেন সকাল হলেই, তিনি শুভায়ুদের বলে রেখেছেন তারা যেন একটু নজর রাখে তিনি জানলাটা খুলেছেন কিনা, না খুললে যেন পুলিশে খবর দেয়।
“ওই তো দ্যাখো উনি জানলাটা খুলেছেন, এবার নিশ্চিন্তে বেরোতে পারব।” মনীষা বলল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন