বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
পানহালা দুর্গ দখল করেছেন শিবাজি। দুর্গ দখলের পর এক অপূর্ব সুন্দরী রমণীকে আনা হল তার সামনে। যুদ্ধ বন্দি নারীদের উপরে মুঘলদের নির্যাতনের কাহিনি তখন সর্বজনবিদিত। কিন্তু শিবাজির কড়া অনুশাসনে মারাঠারা শৃঙ্খলাবদ্ধ। তাছাড়া লুটের সামগ্রীর উপর রাজার অধিকার সর্বাগ্রে! সেই বিবেচনায় রমণীটিকে হাজির করা হয়েছে শিবাজির সামনে।
বিধর্মী হলেও নারী তো! রমণীটির রূপ দেখে মুগ্ধ শিবাজি। ওদিকে রাজার দৃষ্টির সামনে ভয়ে ত্রস্ত বন্দিনী। অজানা আশঙ্কায় দু’চোখে তার জলের ধারা। রমণীটিকে কাঁদতে দেখে শিবাজি বলে উঠলেন, ‘এমন রূপ যদি আমার মায়ের হত, তাহলে দেখতে না জানি আমি কত সুন্দর হতাম!’
এরপরই মারাঠা বীর রমণীটিকে মুক্তি দিয়ে সসম্মানে তাকে পাঠিয়ে দিলেন পরিজনদের কাছে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন