বিশ্বরূপ মজুমদার

অমিতাভ গুপ্ত
রঘুর লোভী দৃষ্টিটা ইদানীং বেশ বুঝতে পারছি আমি। আমার ফর্সা, সুঠাম শরীরটা দেখলেই ওর অন্তরের ইচ্ছাটা স্পষ্ট দেখতে পাই। ওর বাবা আমাকে পুষলেও আমার প্রতি লোভের মাত্রা ওর দিন দিন বেড়েই যাচ্ছে।
দু’বেলা শরীর দুলিয়ে যখন পুকুর ঘাটের দিকে যাই ও আমাকে যেন গিলতে থাকে।
কতদিন ওর হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারব জানি না। ওদের আশ্রয়েই আছি বলে ভয়টা বেশি।
দোলের আগের দিনই আমাকে চেপে ধরল ও। সন্ধে বেলা। হাজার চেষ্টা করেও বাঁচতে পারলাম না।
ওর বাবাও যোগ দিল এই নির্মমতায়। বাপ-ছেলে দু’জনে মিলেই ভোগ করল আমায়।
প্যাঁক প্যাঁক করে প্রতিবাদ করলেও জানি, হাঁসের রোস্ট খুবই সুস্বাদু হয়!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন