বিশ্বরূপ মজুমদার

বিশ্বরূপ মজুমদার
শান্তশিষ্ট, পত্নীনিষ্ঠ ভদ্রলোক বলতে যা বোঝায় বিনয়দা ঠিক তা-ই। বিয়ের তিন বছর পরও বউ অন্ত প্রাণ! কখনও স্ত্রী’র সঙ্গে তর্ক-বিবাদ করেন না। বউদির জন্য রান্না করেন, বাড়ির কাজেও সাহায্য করেন। বউকে তিনি সবসময় খুশি রাখতে চান।
বিউটিফুল বিউটি বউদি স্বামীর অতিরিক্ত ভালোবাসায় অতিষ্ঠ। তিনি চান ঝগড়ুটে স্বামী! এমন ভালোমানুষ পতি তার নাপসন্দ। সেইজন্য আদালতে ডিভোর্সের আবেদন জানিয়েছেন!
ঝগড়াই নেই দাম্পত্যে! তাই স্ত্রী বিচ্ছেদ চান। এমন আশ্চর্য আর্জি শুনে হতবাক আদালত। এদিকে সংসার বাঁচাতে মরিয়া বিনয়দা। শেষটায় দু’জনকে কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে বললেন বিচারক। তারপর —
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন