বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
সকাল থেকে অঝোরধারায় বৃষ্টি পড়ছে। গতকাল ডক্টর অনির্বাণ সেন তার গ্রামের বাড়িতে এসেছে প্রায় পঁচিশ বছর পর। বাড়িটা একসময় এখানকার জমিদারবাড়ি ছিল। দূরসম্পর্কের ভাই সমীর, এখন কেয়ারটেকার। অনির্বাণ এসেছে বাড়িটা বিক্রি করার জন্য। গতকাল বিকেলে গ্রামটা ঘুরে দেখতে দেখতে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল, কেরিয়ারের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর সময় বিদেশে, এসে পৌঁছেছিল সব কাজ শেষ হবার পর।
“দাদা, বাবা খুব অসুস্থ, হেলথ সেন্টারে নিয়ে যেতেও পারছি না, নদীতে জল বেড়েছে।” সমীরের ডাকে অনির্বাণ তার ছোটবেলার নারায়ণকাকুকে দেখতে দেখতে ঠিক করল তার জীবনের সঠিক দিকটা এবার নির্ণয় করতে হবে, এই গ্রামের ঋণশোধ করতেই হবে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন