বিশ্বরূপ মজুমদার

বিশ্বরূপ মজুমদার
ভেবেছিলাম মিরাকল ঘটবে। কিন্তু কিছুই ঘটল না! বিয়ের দু’মাস আগে আচমকা বেঁকে বসল শিঞ্জিনী।
শিঞ্জিনী রূপবতী। সাজগোজের প্রতি ওর দারুণ ঝোঁক। ভেবেছিলাম পুজোয় পাঠানো উপহারগুলো পেয়ে ও খুশি হবে। কিন্তু না! আমার পাঠানো ল্যাহেঙ্গাটা পছন্দ হল না শিঞ্জিনীর। ওটা নাকি বড্ড সস্তা! তাই একতরফাভাবে বিয়েটা বাতিল করল সে।
স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলাম। বারবার মনে পড়ছিল শিউলির কথা। রূপবতী নয়, গুণবতী মেয়ে সে। শিউলি ভালোবাসত আমায়। আমি চিরকালই রূপের মোহে মোহিত! তাই প্রত্যাখ্যান করেছিলাম তাকে।
হঠাৎ রিংটোন বাজতেই চমকে উঠি। শিউলি কল করছে…
ভাবলাম মিরাকল ঘটবে। কিন্তু না! শিউলি জানাল ওর বিয়ে ঠিক হয়েছে। কাকতালীয়ভাবে ওই দিনেই আমারও বিয়েটা হওয়ার কথা ছিল!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন