বিশ্বরূপ মজুমদার

শ্রাবন্তী ভট্টাচার্য্য
“শুনছ, ভাবছি রণ’র ম্যাথস স্যারকে কাল থেকে পড়াতে আসতে বারণ করে দেব। প্রায় দিনই দেখি, অঙ্ক না পারলে ছেলের মাথায় উনি গাট্টা মারেন। কী অন্যায় বলো তো?”
স্ত্রী অর্পিতার কথাগুলো শুনে, অরিত্রর মনে পড়ে গেল বহুদিন আগের একটা ঘটনা। দু’দিন পর পর গৃহশিক্ষকের হোমওয়ার্ক না করায়, স্যার আস্ত একখানা কাঠের স্কেল পিঠে ভেঙেছিলেন অরিত্রর। পরের দিনই বাবা মোটা বেতের লাঠি উপহার দিয়েছিলেন স্যারকে, ছেলের এই অন্যায় আবার দেখলেই পিঠে উত্তম-মধ্যম দেওয়ার জন্য। সেই সময়ে বাবা-মায়েদের বিশ্বাসই ছিল শিক্ষকের লাঠির বাড়ি না খেলে ছাত্রছাত্রীদের শিক্ষা সম্পূর্ণ হয় না। আর এখন! যুগের সঙ্গে সঙ্গে মানুষের মনের কত আমূল পরিবর্তন হয়ে যায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন