বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
শিউলি ইদানীং পলাশকে খুব চাপ দেয় একটা নতুন ফ্ল্যাট দেখে আলাদা হয়ে চলে যাওয়ার জন্য। প্রথমদিকে পলাশ আপত্তি করলেও, এখন অনেকটাই রাজি হয়েছে। কারণ পলাশের বাবা-মা দু’জনেই খুব অসুস্থ। সারারাত শারীরিক যন্ত্রণায় কাতর আওয়াজ করে। ছেলে বউমার সত্যিই খুব ঘুমের ব্যাঘাত ঘটে।
ওদের ছেলে শিমুলও এখন অনেক বড় হয়ে গেছে। এ’বছর মাধ্যমিক দেবে। তারও পড়াশোনার অসুবিধে হয়। সেদিন অফিস থেকে এসে পলাশের খুব জ্বর এসেছে। শুয়ে আছে। কানের কাছে শিমুল জোরে মোবাইলে কী একটা শুনছে! আস্তে করতে বলায়, খুব বিরক্ত হল। কিন্তু কোনও ভ্রূক্ষেপ করল না। ঈশ্বর বোধহয় অন্তরালে বলে উঠলেন, আসলে যেমন গাছ, ঠিক তেমনই তো চারা হবে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন