বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
প্রতি মাসেই পেনশন তুলতে মায়ের সঙ্গে ব্যাঙ্কে যায় অনিমেষ। দেখা হয় একটি মেয়ের সঙ্গে। সে-ও তার বৃদ্ধ বাবাকে নিয়ে আসে। চোখে চোখে কথা হয়। তবে সরাসরি আলাপ হয়নি কোনওদিন। অনিমেষ সুযোগ খোঁজে আলাপ করার। ইতিমধ্যে নামটাও জেনে নিয়েছে, একদিন মেয়েটির বাবা ডেকেছিল। ভারি সুন্দর নাম, সুতপা।
সেদিন হঠাৎ অনিমেষ এগিয়ে গিয়ে মেয়েটির কাছে একটা কলম চাইল। মেয়েটি এগিয়ে দিল। লেখার পর অনিমেষ কলমটি ফেরত দেওয়ার সময় আলাপ করল, দু’-চার কথাও হল। কিন্তু নিচু হওয়ার সময় অনিমেষের বুক পকেটে একটা কলম দেখতে পেল সুতপা। সে মুচকি হেসে উঠল। অনিমেষের বুকপকেটের কলমে জমে থাকা শব্দগুলো যেন কবিতা হয়ে ঝরে পড়ল সুতপার আঁচলে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন