বিশ্বরূপ মজুমদার

মুক্তি দাশ
বগলা পেশাদার ভিখিরি। গড়িয়া বাসস্ট্যান্ডের তেমাথার মোড় থেকে গড়িয়াব্রিজ পেরিয়ে শীতলামন্দির পর্যন্ত তার এলাকা। সেদিন তার এলাকায় অন্য এক ভিখিরিকে দেখে সে চমকে উঠল। চেনা চেনা লাগছে! কাছে এগিয়ে এসে বলল, “তুই ভবা না? গড়িয়া ইস্টিশনের পেলাটফরম তো তুর এলাকা… একেনে এয়েচিস ক্যানে? আমার ভাত মারতি? যা ভাগ এখান থিকে…”
ভবা বিরস মুখে কপাল চাপড়ে বলল, “হায়রে মুর পুড়া কপাল! মিছামিছি রাগ করিস ক্যানে ভাই! ক’দিন আগে আমার মেয়েটারে বিয়া দিলাম তো! শুনিস নাই?”
বিরক্ত মুখে বগলা বলল, “হ। শুইনেচিলাম বঠে! তো?”
সর্বস্বহারানো মানুষের মতো হাহাকার করে ডুকরে কেঁদে উঠল ভবা, “পুরা ইস্টিশন চত্বরটা মেয়ে-জামাইরে যৌতুক দিয়া দিছি রে ভাই!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন