বিশ্বরূপ মজুমদার

জয়নারায়ণ সরকার
আমাদের রিন্টুর মা জয়া কাকিমা। যত আবদার আমাদের ওঁর কাছে। মোটাসোটা চেহারা হলে কী হবে, সবসময় মুখে হাসি নিয়ে আবদার পূরণ করতেন। কখনও গোমড়া মুখে ওঁকে দেখিনি। আমরা যখন একটু বড়, মানে সদ্য কৈশোরে পড়েছি, জয়া কাকিমা রোজ আমাদের ওপর নজর রাখতেন। আমরা বুঝতেও পারতাম না। কেউ কোনও দুষ্টুমি করলে সরলভাবে বুঝিয়ে দিতেন, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সেই সময়ে ওঁর মুখে অদ্ভুত একটা হাসি দেখা যেত। আমাদের ভেতরটা শান্তিতে ভরে উঠত।
দ্রুত পরিবর্তন হয়েছে সমাজের কিন্তু হারিয়ে গেছেন সেই দিনকার জয়া কাকিমারা। ঘরের বাইরেও যে একটা পরিমিত শাসনের প্রয়োজন আছে, সেই উপলব্ধি হয়তো আগামী প্রজন্মের কাছে অধরাই থেকে যাবে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন