সমাজ বসু
— “এত রাত হয়ে গেল তোমরা এখনও খাওনি? আসলে স্টেজটা একটু দেরিতে পেলাম। তাই দেরি হল। তাছাড়া তোমার ছেলে তো আনতে গিয়েছিল।”
— “আমি বললাম, তুমি খেয়ে নাও। তাঁর সেই এক কথা, মেয়েটা আসুক তারপর। নে, তোরা রেডি হয়ে চলে আয়। খেতে খেতে সব শুনব। সংসারে বড় বউ হয়ে আসার পর থেকে নিজের শখটুকু এতদিন তুলে রেখেছিলাম। আমি জানতাম, আমার সেই একজোড়া ঘুঙুরের মর্যাদা তুই রাখতে পারবি। এখন তোর মধ্যেই আমার স্বপ্নকে দেখতে চাই।”
* * * * *
— “আচ্ছা বাবা, তুমি অফিসে চার পাঁচটা খবরের কাগজ পড়ার সময় পাবে?” শ্বশুরের ব্যাগ গোছাতে গোছাতে বলে শর্মী।
— “না রে মা, নৃত্যপটিয়সী আমার মেয়ের ছবিগুলো সবাইকে দেখাতে হবে না!”