বিশ্বরূপ মজুমদার

মুক্তি দাশ
বিশাল দু’মহলা ইমারত। স্বপ্নের রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ জনমনিষ্যি নেই, ফাঁকা। রঞ্জা দাদাইয়ের হাত ধরে দাঁড়াল রাজপ্রাসাদের অন্দরমহলে। তারপর একদিকে আঙুল তুলে বলল, “ওইদিকের মহলে থাকবে বাপি আর মা। এইদিকে তুমি আর আমি — সব্বাই একসঙ্গে। কী মজা! তাই না দাদাই?”
গোছগাছ রেডি। গাড়িও এসে গেছে। শুভেন্দুই বাবাকে পৌঁছে দেবে বৃদ্ধাশ্রমে। বিদায় জানাতে বউমা গোপাও হাজির।
ছলছলে চোখে অভিমানী রঞ্জা বলল, “এটা খুব ছোট বাড়ি গো দাদাই, খু-উ-ব ছোট্ট! এখানে তোমার জায়গা হবে না। বড় হয়ে যখন চাকরি করব… অনেক অনেক টাকা হবে আমার, তখন দেখো, মস্তবড় বাড়ি বানাব…”
“সেই দু’মহলা বাড়িটা তো? কাল রাতে স্বপ্নে দেখে নিয়েছি, দি’ভাই… কী সুন্দর!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন