বিশ্বরূপ মজুমদার

শ্রাবন্তী ভট্টাচার্য্য
ব্যবসায়ে মন্দবুদ্ধি স্বামী পলাশের উপর্যুপরি লোকসানে তিতিবিরক্ত বিধু নিজেই এসে বসল স্বামীর সবজির দোকানে। প্রতিদিনের মতোই সকাল সকাল বেজার মুখে দোকানে এসে দাঁড়ালেন বৃদ্ধ ভবতেশবাবু। এসেই দোকানের পোকাধরা শুঁটকে সবজিগুলোকে অচ্ছেদ্যায় দু’-আঙুলে তুলে বিরক্ত হয়ে বললেন, “পলাশ এসব কী! পাশের দোকানে তাকিয়ে দ্যাখ, সবজিগুলো কত পরিপুষ্ট, সরেস।”
কথা শুনে বিধু হেসে বলল, “কালই ছেলে পড়ছিল শুনলাম, টাটকা, ভেজালমুক্ত সবজিই নাকি পোকারা খায়। তারা ওই অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক দেওয়া পরিপুষ্ট সবজিতে মুখ দেয়নে। আমি মুখ্যু মানুষ, শুধু এটুকু বলতে পারি, সব চকচকে জিনিস সোনা হয়নে।”
ভবতেশবাবু বিধুর বুদ্ধিমত্তায় হেসে একথলি বাজার করে বললেন, “বউয়ের কাছে ব্যাবসাটা তো শিখতে পারিস পলাশ?”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন