বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
ন্যাপলা ছেলেটা, বাচ্চা ছেলে। এ-লাইনে নতুন। কিন্তু হাতটা পুরো মাখনের মতো। ভিড়ের মধ্যে সুড়ুৎ করে গলার চেইনটা হাপিস করে দিল! তারপর সুযোগ বুঝে টুক করে রানিংয়ে নেমে গেল। পিছন পিছন নামল বিশু-ও।
“সাবাশ বেটা, অল্প ক’দিনেই একদম পাক্কা খেলোয়াড়!”
ন্যাপলা স্যালুট মেরে বলল, “বস্ একটা রিকোয়েস্ট করব? আজ লাভারের জন্মদিন। মালটা ওকে গিফট্ করব, কালকে যা ঝাড়ব, পুরোটা তোমার।”
ন্যাপলার প্রস্তাবে বিশু রাজি হল।
বাড়ি ফিরতেই বিশুর বউ হেসে বলল, “দেখেছ, আমাদের মেয়ে টুনি যে ছেলেটাকে ভালোবাসে, সে ওর জন্মদিনে একটা সোনার চেইন দিয়েছে। আর দেবে নাই বা কেন? ভালো চাকরি করে তো!”
টুনির গলার চেইনটা বিশুর হেব্বি চেনা লাগল!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন