বিশ্বরূপ মজুমদার

সমাজ বসু
কুয়াশায় মোড়া অন্ধকার রাত। রাতের নৈঃশব্দ চিরে একটা কালো গাড়ি ব্রেক কষল। রাস্তাটার ঢালের মুখে লাশটা ফেলে দিয়ে উলটো রাস্তায় ফিরে গেল গাড়িটা।
“স্যার, একটু দাঁড়ান। লাশটাকে বাঁচান।” — তার এই চিৎকারেও বেশ কিছু দামি গাড়ি নির্লিপ্ত ছুটে চলে ঝড়ের বেগে। মানুষটা পুলিশের গাড়ি চেনে। নিজের গা থেকে জামা খুলে শূ্ন্যে ওড়ায়। ছেঁড়া জামার পাশ কাটিয়ে চলে যায় পুলিশের গাড়ি।
কারও সাড়াই সে পেল না।
সে বুঝল, লাশটা লাশই। তার মতো চলমান মৃতদেহ নয়। চলমান মৃতদেহ কখনও বাঁচে না। লাশ বাঁচে, বেঁচে যায়। শুধু সেই বিশ্বাসেই ঠায় বসে থাকে লাশটার গা ঘেঁষে। ভোরের আলোয় নিশ্চয়ই কেউ এসে বলবে, ‘লাশটা মরেনি রে!’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন