বিশ্বরূপ মজুমদার

বাণীব্রত গোস্বামী
কালু দালালির ব্যাবসা করে। ইদানীং কামায় ভালো। পয়সা জমিয়ে একটা ফ্ল্যাট, বাইক কিনেছে। রুমকি ওর প্রেমে পড়েছে। সে যথেষ্ট সুন্দরী। কালুও ঝুলে পড়েছে। ওদের প্রেম এখন জমে ক্ষীর। কিন্তু সমস্যা একটাই। রুমকির বাবা বেশ কড়া ধাতের মানুষ।
হিসেব কষে হবু শ্বশুরমশাইয়ের মুড বুঝে কালু গেল রুমকিদের বাড়ি। কালুর কথাবার্তা শুনে, কাজকর্ম জেনে উনি খুশি হয়ে রাজিও হলেন। দেনপাওনার কথা জিজ্ঞেস করায়, কালু বলে উঠল, “আমার কিচ্ছুটি চাই না মেসোমশাই। আমি শাঁখা-সিঁদুর পরিয়ে এক কাপড়ে রুমকিকে ঘরে তুলব। আপনি শুধু আমায় ক্যাটারিং আর প্যান্ডেলের অর্ডারটা দেবেন।”
রুমকি বিয়েটা করল না কালুকে, তবে পরে যখন রুমকির বিয়ে হয়েছিল অর্ডারটা কালুকেই দিয়েছিল।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন