বিশ্বরূপ মজুমদার

সমাজ বসু
সকাল হলেই লাঠিটা নিয়ে বেরিয়ে পড়ে লোকটা। তিনমাথার মোড়ে ট্রাফিক কন্ট্রোলের উদ্দেশে। প্রথম প্রথম অপ্রকৃতিস্থ মানুষটাকে কেউ গ্রাহ্যই করত না। ধীরে ধীরে সবকিছু অভ্যাসে পরিণত হল। সবাই লোকটার লাঠির নির্দেশকে আইনের আওতায় নিয়ে গেল। কর্তব্যে অবিচল বড় অদ্ভুত এই মানুষটা ঠায় দাঁড়িয়ে থাকে তিনমাথার মোড়ে। সকাল থেকে রাত অবধি তার এই যানবাহন চলাচল আর রাস্তা পারাপারের অনুশাসন চলে। ফলস্বরূপ কিছুদিনের মধ্যে তিনমাথার মোড়ে দুর্ঘটনা অথবা যানজটের নামগন্ধও রইল না। অপ্রকৃতিস্থ মানুষটার এইরকম নিঃস্বার্থ সেবার আচরণে সবাই বিস্মিত ।
রোজ অনেক রাতে বাড়ি ফিরে সে তার একমাত্র ছেলের ছবির সামনে দাঁড়িয়ে বলে — ‘তুই দেখিস, দুর্ঘটনায় আমি আর একটাও প্রাণ যেতে দেব না।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন