বিশ্বরূপ মজুমদার

অমিতাভ গুপ্ত
সেজে গুজে দাঁড়িয়েও আজ কেউ আসল না। ময়না অনেকদিন বাদে তুলে রাখা মুর্শিদাবাদী সিল্কটা পড়েছিল, কেউ ফিরেও চায়নি। হতাশ হয়ে ফেরার পা বাড়াতেই, শিসের শব্দ। উলটো দিকের ল্যাম্প পোস্টের তলায় একটা পুরুষ। শরীরী বিভঙ্গে ওকে আহ্বান জানায়। দরাদরি করবে না আজ আর।
ঘরে ঢোকে লোকটা। পকেট থেকে খুচরো নোট বার করে টেবিলে রাখে। ময়নার আঁচলে টান পড়ে।
সোহাগ সূচক উচ্চারণের আগেই শাড়িটা নিয়ে, দরজা খুলে লোকটা এক দৌড়ে বেরিয়ে যায়। অর্ধ নগ্ন ময়না কিছু বোঝার আগেই হাওয়ায় মিলিয়ে যায় ও।
হায় কপাল! টেবিলে রাখা মাত্র একশো সাতাশ টাকা। শাড়িটার দাম তো আড়াই হাজার। সেকেন্ড হ্যান্ড বেচলে দুই তো পাবেই!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন