বিশ্বরূপ মজুমদার

শ্যামা নন্দী
হিমেল হাওয়াটা গায়ে লাগতেই মিনারের গা ঘেঁষে বসল তিন্নি। সবে ডিসেম্বরের দোরগোড়া কিন্তু গঙ্গা বক্ষে নৌকার ছইতে বসে বেশ ঠান্ডা লাগছে তিন্নির। উত্তর দিক থেকে ভেসে আসা একটা শিরশিরে বাতাস ভালোলাগা ছড়িয়ে দিল তিন্নির মনে। মিনারের উপর আর রাগ করে থাকবে না। ভাবটা এবার করেই ফেলবে তিন্নি।
তিন্নি পাশে সরে বসতেই মিনার বলে, “কি রে ভীতুর ডিম, ভয় পেলি নাকি?”
হিমেল হাওয়ায় মিনারের আলিঙ্গনে তিন্নি খুঁজে নেয় নির্ভরতার উষ্ণতা।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন