বিশ্বরূপ মজুমদার

মুক্তি দাশ
টিউশনি পড়িয়ে বিলাস রাত ন’টার দিকে গানের সুর ভাঁজতে ভাঁজতে বাড়ি ফিরছিল। হঠাৎ একটা ল্যাম্পপোস্টের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। ল্যাম্পপোস্টের গায়ে ওপরের দিকে একটা পোস্টার। একেবারে নতুন আনকোরা পোস্টার।
প্রাচীরের দেওয়ালে বা ল্যাম্পপোস্টের গায়ে সাঁটানো কোনও পোস্টার দেখলেই তৎক্ষণাৎ পড়ে ফেলাটা বিলাসের বহুকালের অভ্যেস। বাতিকও বলা যায়।
ঘাড় উঁচু করে বিলাস পোস্টারটা পড়ার চেষ্টা করল। পর্যাপ্ত আলোর অভাবে পড়া গেল না। কালক্ষেপ না করে এদিক-ওদিক দেখে নিয়ে ল্যাম্পপোস্টের গা বেয়ে বিলাস তরতর করে উঠে গেল। তারপর আধো-অন্ধকারে মোবাইলের আলো জ্বালিয়ে দেখল, পরিষ্কার লেখা আছে — ‘এই খুঁটিতে আজই নতুন রং করা হইয়াছে। দয়া করিয়া কেহ হাত দিবেন না।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন