বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
— “অ্যাই দাঁড়ান, যাচ্ছেন কোথায়?”
— “যাচ্ছি এই বাড়িতে, অলোক মল্লিককে আমার দরকার।”
— “তাকে এখন পাবেন কোথায়! সে হারামজাদা এতক্ষণে বোধহয় আপনার ধরা-ছোঁয়ার বাইরে!”
— “বললেই হল, দোতলায় আলো জ্বলছে দেখছি। ওকে না পাই ওর কাকাকে ধরব। মোট কথা ধার দেওয়া দু’লাখ টাকা আমার আজই চাই।”
— “ওই টাকা আপনি জিন্দেগিতে আর পাবেন না!”
— “মানে!”
— “মানেটা বড্ড প্যাথেটিক। ওই টাকাই যত নষ্টের গোড়া, টাকাটা চেয়ে না পেয়ে কাকাকে ও খুন করল। তারপর সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে... এতক্ষণে নিশ্চয়...!”
— “কী ফালতু বকছেন! এত কথা আপনি জানলেন কী করে! কে আপনি?”
— “আমিই তো সেই কাকা। প্রবীর মল্লিক। ভাইপোকে নিয়ে একসঙ্গে উপরে যাব বলে অপেক্ষা করছি!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন