বিশ্বরূপ মজুমদার

মুক্তি দাশ
চিলড্রেন পার্কের গেটে প্রহরারত সিকিউরিটি গার্ডের কাছে ছ’বছরের তাতাই এসে বলল, “কাল যে একটা ছোট্ট পুচকি মেয়ে পার্কে হারিয়ে গিয়ে তোমার কাছে এসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল… মনে আছে?”
সিকিউরিটি মনে করার চেষ্টা করে বলল, “কালকে? কোন মেয়েটা বলো তো?”
সিকিউরিটি এবার ভুরু কুঁচকে একটু ভেবে নিয়ে বলল, “ও হ্যাঁ হ্যাঁ! সে এখন কোথায়?”
তাতাই বলল, “বাড়িতেই মায়ের কাছে আছে। সে তো আমার বোন।”
তাতাই এবার বলেই ফেলল, “জানো তো আঙ্কেল, আজ না আমি হারিয়ে গেছি!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন