বিশ্বরূপ মজুমদার

জয়নারায়ণ সরকার
বছর শেষের দিন পনেরো আগে থেকে হরিপদকে কোনও কাজের কথা বলা যায় না। সন্ধেবেলায় একমনে খসখস করে কীসব লিখতে থাকে।
স্ত্রী সৌদামিনী বলে, “বছরটা যখনই শেষের দিকে আসে, তখনই তুমি কীসব লিখতে বসে পড়ো।”
কথার উত্তর না দিয়ে মুচকি মুচকি হাসে হরিপদ।
খাতাটা নিয়ে পড়তে গিয়ে চোখ কপালে ওঠে সৌদামিনীর। চিৎকার করে বলে, “সংসারের কাজ ফেলে এইসব হিজিবিজি লেখা হয়!”
হরিপদ গম্ভীরভাবে বলে, “এটাকে বলে রেজোলিউশন! ও তুমি বুঝবে না!”
তিরিক্ষি গলায় সৌদামিনী বলে, “বোঝার কী আছে? হিজিবিজি কয়েকটা তো দাগ!”
হরিপদ আরও গম্ভীর হয়ে বলে, “প্রথম প্রথম রেজোলিউশন ভঙ্গ করার পর খাতাটা দেখলে অনুশোচনা হত। এখন আর হয় না।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন