শ্যামা নন্দী
— “মামন, শোন।”
— “অনলাইন ক্লাস চলছে। ডাকাডাকি কোরো না মা।”
— “দিম্মার নম্বরে ফোনটা লাগিয়ে দে।”
— “ওফ, তোমাকে নিয়ে আর পারা গেল না। কতবার বলেছি শিখে নাও। আমার বন্ধুর মায়েরা সবাই ফেবু করে, আর তুমি?”
— “রাগ করিস না। আমি এমনই। ওসব যন্ত্রের ব্যাপার, আমি পারি না।”
— “আসলে তুমি ভীষণ আনস্মার্ট। যেমন স্বভাবে, তেমনি আচরণে। বাবা তোমাকে সালোয়ার কামিজ এনে দিল। পরলে না তো। সেই এক বোরিং শাড়ি।”
— “কী হবে আমাকে পাল্টিয়ে। আমি আমার মতো। তোদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমার আগ্রহ নেই। আমার আছেন রবীন্দ্রনাথ, শরৎ, বিভূতিভূষণ, মানিক। আমাকে আমার ভালোলাগা নিয়ে আমার মতো থাকতে দে। কিছু না পারাতেও জানবি, খেদ নেই মুক্তি আছে।