বিশ্বরূপ মজুমদার

অমিতাভ গুপ্ত
আয়োজনের ত্রুটি নেই কোনও। শাড়ি, গামছা যথেষ্ট মজুত। পছন্দসই চটি। শৌখিন ছড়ি। বিছানা। বালিশ। এমনকি দামি খাট পর্যন্ত। ভালো রোজগেরে ছেলে, মায়ের শ্রাদ্ধে কোনও অভাব রাখতে চায়নি। বাড়ি ভর্তি লোকজন। খাওয়া-দাওয়ার এলাহি ব্যবস্থা। দেখলে সত্যিই চোখ ঝাপসা হয়ে যায় শ্রদ্ধার বহরে।
নিভাদেবী ছবির ওপার থেকে ভাবছিলেন, ক’দিন আগেই ময়লা আর নোংরা স্যাঁতসেঁতে বিছানায় ওঁকে পড়ে থাকতে হয়েছে। পরনে ছিল শতচ্ছিন্ন কাপড়। ঘরের বাইরে যেতে চেয়েছেন, কেউ নিয়ে যায়নি। দুটি সেদ্ধ ভাত আর স্বাদহীন ডাল ছিল দু’বেলা পেট ভরানোর জন্য।
ওদিকে পুরোহিত মশাই ভাবছেন, কোন দোকান তাকে বেশি দর দেবে এত জিনিসের বদলে।
আত্মার শান্তি কামনা করে সবাই শ্রদ্ধা জানাতে থাকে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন