বিশ্বরূপ মজুমদার

শ্রাবন্তী ভট্টাচার্য্য
কাশির দমকে একান্তই ক্লান্ত মিসেস মজুমদার, বাধ্য হয়ে একমাত্র ছেলে অর্ণবের কাছে ওষুধের ফরমায়েশ করতে যাবেন, তার আগেই কাশির তীব্রতায় চরম বিরক্তি প্রকাশ করে উঠল, অফিসের কাজে ল্যাপটপে ব্যস্ত অর্ণব। সঙ্কুচিত হয়ে পড়লেন বৃদ্ধা।
অশ্রুস্নাত চোখে, অভিমানিনী বৃদ্ধা নিজের ইচ্ছে বক্ষেই দমন করেন, রুদ্ধ আবেগে দরজার দিকে নীরবে পা বাড়াতেই, পেছন থেকে জড়িয়ে ধরল ছেলে। হাতে কাফসিরাপ। চোখে দুষ্টু হাসি।
“কী ভাবলে? ছেলে আমার মানুষ হল না, তাই তো? সকালেই দেখে গেছিলাম কাশছ। তাই অফিস ফেরতা ওষুধটা নিয়ে এসেছি। ভীষণ কাজের চাপ থাকে মা। টেনশনে তাই একটু মিসবিহেভ করে ফেলি। কিন্তু মা যে অন্তর্যামী। বোঝো না কেন, কতটা ভালোবাসি তোমায়?”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন