বিশ্বরূপ মজুমদার

জয়নারায়ণ সরকার
মিস্টার সন্দীপ সেন উচ্চপদস্থ সরকারি চাকুরে। সৎ অফিসারটির জন্য অধস্তন কর্মচারীরা তটস্থ থাকেন। কীভাবে কাজ করিয়ে নিতে হয়, সেটাও তাঁর জানা। দরকার না পড়লে ওঁর ঘরের সামনে কেউ যায় না। কর্মচারীদের মধ্যে কেউ কোনও বিপদে পড়লে ফোন করে মিসেস সেনকে। হাতে-নাতে ফলও মেলে।
অবসরের পর খুব একটা বাইরে বের হন না মিস্টার সেন। ছেলে বিদেশে থাকায় মিসেস সেনের চোখের ছানি অপারেশনের দিন গিয়েছিলেন। অপারেশনের পর একগাদা ওষুধ কখন কখন দিতে হবে বলছিলেন নার্স। শেষে অশীতিপর মিস্টার সেন বলেন, আমি ঠিক ঘড়ি ধরে দিয়ে দেব।
মিসেস সেন মৃদু হাসেন। কাঁপা কাঁপা হাতটা কালো চশমা পরিহিত মিসেস সেনের কাঁধে রাখেন মিস্টার সেন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন