বিশ্বরূপ মজুমদার

শ্রাবন্তী ভট্টাচার্য্য
ষাটোর্ধ্ব মিত্তিরমশাই দরজা খুলেই, পিৎজা ডেলিভারি বয়কে কিছুটা ধমকের সুরেই বললেন, “গুনে গুনে ঠিক দশটা মিনিট দেরি করেছ ভায়া। এবার যে আমি কমপ্লেইন করব।”
ছেলেটি ভয়ে আড়ষ্ট হয়ে কাতর অনুরোধ জানাল, “কমপ্লেইন করবেন না স্যার। চাকরিটা যাবে।”
মিত্তিরবাবু হেসে বললেন, “তাহলে একটা শর্ত আছে। বিনা বাক্যব্যয়ে আমার সঙ্গে এই পিৎজা এখনই শেষ করতে হবে।”
হতবিহ্বল পিৎজা বয়ের চাকরির প্রথম দিনের এই অভিজ্ঞতা শুনে, তার সহকর্মী হেসে বলল, “তুমি এখানে নতুন। তাই চেনো না মিত্তিরবাবুকে। অকৃতদার একা মানুষটা এমনই। তোমাকে ভয় দেখিয়ে শর্ত রাখার উদ্দেশ্যই ছিল, তোমায় খাওয়ানো। আমরা যে যখনই ওঁর অর্ডার নিয়ে যাই, জানি কখনওই না খেয়ে ফিরব না।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন