বিশ্বরূপ মজুমদার

শ্রাবন্তী ভট্টাচার্য্য
আমাদের পাড়ার ঘোর বাঙাল হাড় কিপটে সরকার মশাইয়ের ‘সরকার মিষ্টান্ন ভাণ্ডার’ বেশ রমরমিয়ে চলে। কিন্তু সরকার মশাইয়ের একটি বড় বদ স্বভাব, কাস্টমার যতগুলো মিষ্টির অর্ডার দেবে, তিনি তারচেয়ে দুটো মিষ্টি ঠিক কম দেবেনই। অথচ তা স্বীকার করেন না মোটেই। ঘরে গিয়ে মিষ্টির সংখ্যা কম দেখে কাস্টমার অভিযোগ করতে এলেই, তিনি তা সম্পূর্ণ অস্বীকার করে তেড়ে ঝগড়া বাঁধান। আর যদি হাতেনাতে ধরা পড়েন, তখন বিগলিত হয়ে দোষ খণ্ডনের নিমিত্ত অবাক হয়ে বলেন, ‘হেই দ্যাহেন, ক্যামনে দুইটা মিষ্টি কম পইড়া গেল, বুঝতাই পারলাম না!’ সরল মানুষটার বোঝার এমন অক্ষমতার হেতু, নিন্দুকের মন্দ রসিকতায় ক্রমে দোকানের নামই হয়ে গেল, ‘দুইটা কম মিষ্টান্ন ভাণ্ডার’।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন