বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
আগামীকাল শিবানীর বিয়ে। ওর একমাত্র দাদা সেনাবাহিনীর জওয়ান। আপন বোনের বিয়েতে আসতে পারেনি। দাদার পাঠানো টাকা দিয়ে শিবানীর হাতের বালাজোড়া কেনা হয়েছে। রাতে শুয়ে দাদার কথাই ভাবছিল শিবানী। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ!
“দাদা এসেছিস!”
“হ্যাঁ রে, না এসে কি থাকতে পারি? এই দ্যাখ...”
দাদা তার হাতে বালাজোড়া পরিয়ে, মাথায় হাত বুলিয়ে বলল, “ভালো থাকিস বোন...” – বলেই পিছন ফিরল সে।
শিবানী পিছু ডাকল, কিন্তু... হঠাৎ দমকা একটা হাওয়া...
শিবানীর বউভাতের পরদিন খবর এল, সীমান্তে শত্রুপক্ষের গুলিতে তার দাদা নিহত, সে তিনদিন ধরে নিখোঁজ ছিল। জলভরা চোখে হাতের বালাজোড়ার দিকে চেয়ে শিবানী ভাবল, তাহলে কি দাদা তাকে শেষবারের মতো দেখতে এসেছিল!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন