বিশ্বরূপ মজুমদার

অমিতাভ গুপ্ত
অজন্তা টেক্সটাইলের সর্বেসর্বা গগন পাকরাশিকে দেখে সকলেই বেশ অবাক। ঝাঁ চকচকে পাঁচ তারা হোটেলে সুইমিং পুলের ধারে শুয়ে রোদ পোয়াচ্ছেন। তা সে পোয়াতেই পারেন। ওঁর মতো ব্যবসায়ী আমাদের এই হোটেলটাই কিনে নিতে পারেন ইচ্ছা করলেই। কিন্তু যত ধনীই হোন না কেন, আমাদের হোটেলের একটা প্রেস্টিজ আছে। দেশি বিদেশি অতিথিদের মধ্যে গামছা পরে বসে আছেন। পুল ম্যানেজার হিসেবে ওঁর সামনে যাই। একটু ভয় ভয় করলেও বলি – “আমাদের স্পেশাল সুইমিং কস্টিউম আছে স্যার। পাঠিয়ে দেব?”
পরিধেয়র দিকে এক ঝলক তাকিয়ে উনি হেসে বলেন – “ত্রিশ বছর আগে এই গামছা মাথায় নিয়েই রাস্তায় রাস্তায় ফেরি করতাম। এর চাইতে ভালো সুইমিং কস্টিউম হয় না, বুঝলে।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন