বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
এক দোকানদার আরেকজনের দোকানে ভাঙচুর চালিয়েছে। অভিযোগ পেয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে পুলিশ অফিসার অভিযুক্তের মাকে বললেন, “বাচ্চু কোথায়? ডাকুন ওকে।” ছেলে অন্দরমহলে। বৃদ্ধা মা মিহি গলায় হাঁক পাড়লেন, “অ বাচ্চু-উ-উ, দ্যাখ তোরে কেডা খোঁজে।”
অফিসার বাকরুদ্ধ। এ যে তার স্বর্গীয় মায়েরই গলা। একেবার হুবহু!
অভিযোগকারী শিবুলাল অফিসারের হাতে দশ হাজার টাকা গুঁজে দিয়ে বলেছিল, ‘মাত্র তো ফুটখানেক চেপেছি, তার জন্য এত রোয়াব! লাঠির ঘায়ে শো-কেস পুরো গুঁড়িয়ে দিল! হারামিটাকে আচ্ছা করে কড়কে দেবেন তো স্যার!’
বৃদ্ধার গলা শুনে নস্টালজিয়ায় আচ্ছন্ন অফিসারের চোখ বাস্পাচ্ছন্ন। ভাবলেন, আজই দশ হাজার টাকা ফেরত দিয়ে দেবেন শিবুলালকে। মায়ের ছেলের কোনও ক্ষতি হোক তিনি চান না!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন