বিশ্বরূপ মজুমদার

বিপুল মজুমদার
জ্বর গলাব্যথা নিয়েই স্বাতীদের বাড়িতে গিয়েছিল অর্ণব। ও নিশ্চিত ছিল ওর করোনা হয়েছে। তাই ক্ষমা চাওয়ার অছিলায় স্বাতীর বাবা-মায়ের পা ছাড়াও যত্রতত্র নিজের লালারস মাখিয়ে দিয়েছে! প্রত্যাখ্যানের জব্বর প্রতিশোধ!
কিন্তু কোয়ারেন্টিন সেন্টারে নানান পরীক্ষার পর দিন দশেকের মাথায় জানা গেল রিপোর্ট ওর নেগেটিভ! হতাশ অর্ণব বাড়ি ফিরে শুনল বিয়ে হয়ে গেছে স্বাতীর। লকডাউন থাকায় স্থানীয় এক কালীবাড়িতে একেবারে নিশ্চুপে!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন