বিশ্বরূপ মজুমদার

বিশ্বরূপ মজুমদার
পার্বতী একটা অদ্ভুত কারণে আমাকে প্রত্যাখ্যান করেছিল। আমার নামের পাশের পদবিটা ওর অপছন্দ ছিল। আমিও নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, ওর নামের পাশে আমার পদবিটা জুড়েই ছাড়ব!
মন থেকে কিছু চাইলে আল্লাহ তায়ালা পূরণ করেন। আনিকা যখন গর্ভবতী, সবাই বলত আমাদের একটা ফুটফুটে ছেলে হবে। আমি সবসময় একটা কন্যা সন্তান চাইতাম। তার নাম দেব আমার প্রথম ভালোবাসার নামে।
সকাল থেকে বাড়িতে হুলুস্থুলু কাণ্ড। আজ ‘আকিকা’। আমাদের সমাজে নবাগত শিশুর নামকরণের অনুষ্ঠান। পার্বতী এখন আমার কোলে। সে হাসি-হাসি মুখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার চোখের দিকে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন