বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
রুমেলা একদিন তার শাশুড়ি বিনতার ঘরে খাটের পিছনে কাপড়ে ঢাকা একটি হারমোনিয়াম দেখতে পেল। বিনতাকে জিজ্ঞেস করতে তিনি বললেন, ওটা ওখানেই থাকে। তিনি আরও যোগ করলেন, বিয়ের পর ওটা বাপের বাড়ি থেকে নিয়ে আসার পর শ্বশুরবাড়ির যৌথ পরিবারের লোকজনেরা বলেছিল এ বাড়ির কোনও বউ বাইজি বাড়ির মতো নাচ-গান করে না।
রুমেলা স্কুলের গানের দিদিমণি। সে হারমোনিয়ামটা তার নিজের ঘরে নিয়ে এসে বিনতাকে গান শেখাতে শুরু করল। এরপর বিনতার গানের ভিডিয়ো আপলোড হল ইউটিউবে। সেই গান দর্শককূলের প্রশংসা কুড়োল। বিনতা রুমেলাকে জড়িয়ে ফেসবুকে পোস্ট করলেন, ‘আমার এই মেয়ের জন্য আমার বহুদিনের এক স্বপ্নপূরণ হল। ওর মতো বউমা যেন ঘরে ঘরে জন্মায়।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন