বিশ্বরূপ মজুমদার

বিশ্বরূপ মজুমদার
ইন্টারভিউ রুম থেকে থমথমে মুখে বেরিয়ে আসে অঞ্জন। এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে বেশ কয়েকবার। পরীক্ষকদের বেপরোয়া প্রশ্নবাণে নাজেহাল! নিজের উপর বিশ্বাসটাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সাজানো স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। নিজেকে ভীষণ অসহায় লাগে...
পুরুষ মানুষ সহজে কাঁদে না। অঞ্জনের বড্ড ইচ্ছে হয়, সুপর্ণার কাঁধে মাথা রেখে মন ভরে কাঁদতে। কিন্তু বারবার ফোন করেও কোনও উত্তর মেলে না...
সুপর্ণার আর কথা বলার সময় হয়নি। সবাই ব্যস্ত... সুপ্রতিষ্ঠিত। অঞ্জন শুধুই উপেক্ষার পাত্র। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কীভাবে ফিরে আসতে হয় জানা নেই অঞ্জনের...!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন