বিশ্বরূপ মজুমদার

দেবযানী চ্যাটার্জী
“জানেন দাদা, কাল খুব বেঁচে গেছি।”
“তাই! কীভাবে?”
“কাল যখন অফিস থেকে বাড়ি ফিরছি, ঝড়-বৃষ্টি শুরু হল, বাজও পড়ছিল। দু’ধারে ধানক্ষেত, একটা চালাঘর দেখে দাঁড়াতে গেলাম হঠাৎ একটা লোক, আমার হাতটা ধরে টেনে নিয়ে, ‘এখানে নয় এখানে নয়’ - বলতে বলতে তার সাইকেলে আমাকে চাপিয়ে খুব জোরে প্যাডেল করে বাজারে এনে ছেড়ে দিল। একটা দোকানে দাঁড়িয়েছিলাম, শুনলাম মাঠের মধ্যে একটা চালাতে বাজ পড়ে আগুন ধরে গেছে। বেঁচে গেলাম কিন্তু ভাবছি লোকটা কে?”
“ও নিরু... তুমি শহুরে মানুষ - হয়তো বিশ্বাস করবে না। নিরু নিজে বজ্রপাতে মারা গিয়েছিল। তারপর থেকে ও এভাবেই মানুষকে বাঁচায়… পরোপকার করা ওর নেশা ছিল কিনা!”
“পরোপকারী ভূত… অদ্ভুত!”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন