শ্রাবন্তী ভট্টাচার্য্য
— “শুনছ, বাবা আজ আমার অ্যাকাউন্টে বাবিনের জন্য পাঁচ লাখ টাকা আর সেই সঙ্গে আমাদের জামাইষষ্ঠীর নিমন্ত্রণ পাঠিয়েছেন।”
— “সে কী! বিয়ের আজ তিনবছর হতে চলল, যে বিত্তশালী শ্বশুরমশাই নিজের আভিজাত্যের গরিমায় এতদিন পর্যন্ত মেয়ে জামাইয়ের মুখ দর্শন করলেন না, আজ হঠাৎ ভালোবাসার এত আতিশয্য? আকাশে সূর্য উঠতে আজ দিক ভুল করেনি তো?”
— “বাবা, আমাদের ছেলে হওয়ার খবরটা পেয়েছেন বোধহয়। এবার তুমি বলো বাবাকে কী বলব?”
— “বাবাকে বলে দাও, যে জামাই তাঁর নাকের ডগা দিয়ে মেয়েকে নিয়ে যেতে পারে, সেই জামাই তাঁর মেয়ে ও নাতিকে সারাজীবন সুখে রাখাবার ক্ষমতাও রাখে। তাই এই ষষ্ঠীতে তাঁর পাঠানো টাকার ওই দাক্ষিণ্য নয়, তাঁর আশীর্বাদটুকুই যথেষ্ট।”