বিশ্বরূপ মজুমদার

অমিতাভ গুপ্ত
সময় কত তাড়াতাড়ি বদলে যায়।
তিন বছর আগেও অ্যাসিড পোড়া মুখটা আয়নায় দেখে জ্ঞান হারিয়েছিল শোভনা। আজ কসমেটিক প্লাস্টিক সার্জারির বদান্যতায় রূপসী এক নারী সে।
গত দু’বছরের অসহ্য কষ্ট আর অপমানিত মুখটা আজ সবার কাছেই অচেনা।
চুলে পাক ধরলেও স্বাস্থ্য যথেষ্ট মজবুত অনির্বাণের। ক’বছরে মস্তান থেকে প্রোমোটার হয়েছে। সাধারণ মেয়েদের থেকে নজরটাও সরে উঁচু দিকে গেছে। সুতরাং শোভনার আমন্ত্রণ উপেক্ষা করে কী করে?
দক্ষিণ কলকাতার দোতলার ফ্ল্যাট থেকে শোভনা বেরিয়ে যাওয়ার কুড়ি মিনিট বাদেই ধোঁয়া বেরোতে দেখা যায়।
পৃথিবীর কোনও সার্জনের সাধ্য নেই, প্লাস্টিক সার্জারি করে অনির্বাণের চেহারাটা ফিরিয়ে আনতে পারে।
আগুনে নিজের অতীতকে দাহ করে ফেলা যায়। অ্যাসিড ক্ষতকেও!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন