বনমানুষ না ভালুক

শৈলেন ঘোষ

একটা ছিল চড়াই। তার বাসা ছিল খোকনদের বাড়ির বাইরের ঘরে। একটা ঘুলঘুলির ভেতর। খুব সকালে সেদিন চড়াইটার ঘুম ভেঙে গেছিল। ঘুম থেকে উঠেই সে শুরু করে দিল নাচন-কোঁদন ঘরের ভেতর। জুড়ে দিল গান। কিচির-মিচির। এ তো তার নিত্যদিনের কাজ। একটু পরেই ফুড়ুত। উড়ে যাবে ঘর ছেড়ে বাইরে। তারপরেই এটা-ওটা পোকা খোঁটা। খিদে মেটা।

কিন্তু না, সেদিন তার বাইরে যাওয়া হল না।

কেন?

হয়েছে কী, আগের দিন খোকনের ছোটকাকু একটা এত্তো বড় ছবি কিনে এনেছে। এনে, দেওয়ালে টাঙিয়ে রেখেছে। সেটা যে কীসের ছবি সেটি আর চড়াই জানবে কেমন করে! আমরাও এখন জানি না। সেটা বাঁদর, না বনমানুষ। বনমানুষ, না ভালুক। তো, চড়াইটা যেমন নাচছিল, তেমনই নাচছে। যেমন গাইছিল, তেমনই গাইছে। গাইতে গাইতে আর নাচতে নাচতে একবার ফুড়ুত, দরজার ফাঁকে। একবার উড়ুত, জানলার গরাদে। না-হয় বইয়ের র‍্যাকে। নয়তো জামা ঝোলানো আলনায়। এমন সময় হঠাৎ—কী হল?

চড়াইটার চোখ পড়ে গেল ছবিটার ওপর।

ওমা! কী ওটা? ছবি-সাঁটা?

ফুড়ুত। অমনি সে উড়ে গেল। গিয়ে বসল, ছবিটার নতুন নতুন ফ্রেমে। যেই না বসা, অমনি দুলে উঠল ফ্রেমটা! বেড়ে মজা তো! মজা বলেই সে ফ্রেমের ওপর বসে দোল খেতে লাগল। আর মনে মনে ভাবতে লাগল, বা রে! দোলনটা তো ভারী মজার! তাই সে দুলতে দুলতে গান গেয়ে উঠল আনন্দে!

দোল, দোল, দোল খাই

আগু যাই, পিছু যাই,

গান গাই কিচি মিচি,

মজা বটে মাছি পিছি।

গাইতে গাইতে হঠাৎ থমকে গেল চড়াইটা। চোখ তার ধাঁধিয়ে গেল।

কেন? কেন?

ফ্রেমের মধ্যে ওটা কী রে হোঁতকা মতো! হাই তুলছে! মুখখানা কী বিচ্ছিরি! হাঁ-মুখে ছিঃ গন্ধ! ভাল করে ঠাওর করার জন্যে চড়াইটা যেই না মাথা হেঁট করেছে, অমনি সেটা সটান চার পা তুলে মারলে একটা ডিগবাজি! ওপরবাগে ঠ্যাং, নীচের বাগে মুন্ডু! ধরে আছে একটা গাছের কাণ্ড। ধরে দুলতে লাগল।

আরও ভাল করে দেখার জন্যে চড়াইটা যেই আরও একটু হেঁট হয়েছে, অমনি ফ্রেমের ভেতর সেটা, মানে সেই আজব-আজব হোঁতকাটা গাঁক-গাঁক করে চেঁচিয়ে উঠল:

চড়াই না তো চচ্চড়ি

নেই কো প্রাণে ডর ডরি!

মারব পেটে এক ঘুসো,

গুঁড়িয়ে হবি কয়লা ভুসো!

বলেই সেটা বিচ্ছিরি সুরে হেসে উঠল। হেসেই কষিয়ে দিল ঘুসো! আর সঙ্গে সঙ্গে হল কী, ছবির কাচ, কাচের ফ্রেম ভেঙে-ভুঙে ঝনঝন ঝনাৎকার! দেওয়ালে ঝোলানো দড়ি ছিঁড়ে ফড়াৎ! মাটিতে গড়াত!

তাই না দেখে, চড়াই দে লম্বা! এক্কেবারে বাইরে, শূন্য আকাশের নীলচে আলোয়! আর ঢোকে বাইরের ঘরে কোনও দিন! মাথা খারাপ!

আর-কোনও দিন সে বাইরের ঘরে ঢুকল না বলে, জানতেই পারল না, তারপর কী হল। জানতে পারল না, সেটা বাঁদর, না বনমানুষ। বনমানুষ, না ভালুক।

বলা যায় না, সেটা একটা গাবদা-গাবুস ভালুকও হতে পারে! ছিঃ! ভালুকের মুখে এমন বিচ্ছিরি গন্ধ হয়। ইস! কী ঘেন্না!

সকল অধ্যায়
১.
কাক্কাবোক্কার বিয়ের পদ্য
২.
ইতিমিচিসাহেবের স্বপ্নের গাধা
৩.
কাক্কাবোক্কার টোক্কা ফক্কা
৪.
কাক্কাবোক্কার কান্নাকাটি
৫.
কাক্কাবোক্কার গানের জলসা
৬.
ইতিমিচিসাহেবের ছাগলি-মা
৭.
কাক্কাবোক্কার বায়নাক্কা
৮.
কাক্কাবোক্কার ঘাড়ে ভূত
৯.
পিঠ নিয়ে পিঠোপিঠি
১০.
কাক্কাবোক্কার কাণ্ড বটে
১১.
গল্পের নাম ফিক
১২.
কাক্কাবোক্কার ভুতুড়ে কাণ্ড
১৩.
ইতিমিচিসাহেবের ঘোড়া
১৪.
রাজা বাপ্পাহুহুর দাড়ি
১৫.
ছি ছি, এ কী কাণ্ড
১৬.
ইতিমিচিসাহেবের নাচানাচি কাণ্ড
১৭.
আচ্ছা আজব ইচ্ছে বটে
১৮.
রগড় নিয়ে কাণ্ড জবর
১৯.
ইতিমিচিসাহেবের আম্মা বিল্লি
২০.
ভগবানের হাত
২১.
তাক্কাদুম
২২.
চ্যাং ঝোলা
২৩.
স্বপ্ন দেখি রূপকথায়
২৪.
দস্যি সেই ছেলেটি
২৫.
পাখিমের আকাশ
২৬.
সোনা-ঝুরঝুর হাসি
২৭.
ছুম আর ছবি
২৮.
টুক্‌কির ফুলবাগানে
২৯.
চাঁদ আর পাপুই
৩০.
কালো বেড়ালের গুপ্তধন
৩১.
মায়ের সোনা ছেলে আফজল
৩২.
এক বুড়ো আর একটি পাখি
৩৩.
আজবদেশের নাচন-পাখি
৩৪.
একলা ডিঙি যখন একা
৩৫.
সেই যে আলো নীল
৩৬.
আকাশের দুই বন্ধু
৩৭.
তিনটে বুড়োর গল্প
৩৮.
ভেলকির নাম ঘোড়া
৩৯.
বন্ধুর নাম কাকের ছানা
৪০.
টুং-এর বন্ধু ঝুমঝুমি
৪১.
উড়ুক্কু ভূত
৪২.
ঘণ্টা বাজে টুংটাং
৪৩.
সময়ের জাদুখেলা
৪৪.
আমি শূন্য
৪৫.
কেউ জানে না কে চোর
৪৬.
একটি মেয়ের গল্প
৪৭.
শুধুই গল্প অদ্ভুতুড়ে
৪৮.
আলোর সন্ধান
৪৯.
সোনার ঘণ্টা
৫০.
সে এক ভেলকি
৫১.
সুন্দর যাকে বলি
৫২.
সর্দার
৫৩.
বেড়াল-বাঁদর-গাধা আর লোকটা
৫৪.
রুমঝুম নূপুরের রূপকথা
৫৫.
হো-বুড়োর খুদে বন্ধু
৫৬.
ভালবাসি পশুপাখি
৫৭.
বুক্কুটা তা বলে বোক্কা নয়
৫৮.
ছোট্ট পাখি আর কেঁদো বাঘ
৫৯.
যার যা সাজে না
৬০.
কানকাটা বাঘ
৬১.
একটা গান শেখাবে
৬২.
হ্যাংলা
৬৩.
কুক্কু আর হাঁসছানা
৬৪.
ছোট্ট পাখি টুনটুন
৬৫.
ছাগল-বুড়োর মামা
৬৬.
চাচার গানে নাচানাচি
৬৭.
একটা ছিল নেংটিছানা
৬৮.
টুক্কুর হাসি
৬৯.
হুম-চক্‌কা
৭০.
কাণ্ড বটে আজব
৭১.
পিড়িং-পিড়িং গঙ্গাফড়িং
৭২.
একটা বুদ্ধু নেংটি
৭৩.
বনমানুষ না ভালুক
৭৪.
তিড়িং-তিড়িং পাখিটা
৭৫.
কীসের থেকে কী
৭৬.
গল্পের রং রকম রকম
৭৭.
দাদু ভুলে গেছে
৭৮.
মুক্তো আছে কোন ঝিনুকে
৭৯.
নীল গোলাপের গল্প
৮০.
ডাকু
৮১.
অদ্ভুত সেই ঘোড়ার গল্প
৮২.
সে কী আনন্দের দিন
৮৩.
আলোর ভোর
৮৪.
রাংতা
৮৫.
মুক্তো-আঁকা
৮৬.
ইয়াসিনের চিঠি
৮৭.
গুড়িয়া
৮৮.
ছই একটি মেয়ের নাম
৮৯.
মায়ের জন্য একটি গোলাপ
৯০.
এই সুন্দর পৃথিবীতে
৯১.
স্বপ্নের ঝলমলে আলো
৯২.
সাগরের বন্ধু জানলা
৯৩.
রহস্য
৯৪.
ফিকির ভাবনা
৯৫.
নির্দোষ দুই বন্দি
৯৬.
রতন
৯৭.
রোদ ঝিলমিল
৯৮.
রহস্যের নাম সুন্দরী
৯৯.
ঝড়ের বনে আতঙ্ক
১০০.
কুয়াশার তিন সঙ্গী
১০১.
মায়ের ডাকা নামটি
১০২.
ভোরের আলো ফুটছে
১০৩.
ভালবাসার পৃথিবী
১০৪.
এ সময়ের গল্প
১০৫.
উত্তর পাইনি এখনও
১০৬.
অরুর বিকেল হারিয়ে গেল
১০৭.
মিষ্টি হাসির খেলনা
১০৮.
ম্যাজিক
১০৯.
বন্ধ ঘরে কান্নার শব্দ
১১০.
পাকা ধানের গন্ধ
১১১.
সেতুপারের বন্ধুরা
১১২.
সুলতান
১১৩.
তুসি জাদু জানে
১১৪.
তিত্তি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%