বাঁচতে ইচ্ছে করে না

সঞ্জীব চট্টোপাধ্যায়

আমার আর একদিনও বাঁচতে ইচ্ছে করে না। তোমার? একই অবস্থা। রোজ সকাল হলেই ভাবি, এইরে আবার একটা দিন এল। সেই একই ঘ্যাচোর ম্যাচোর। লোকে গুঁতোচ্ছে, অটোম্যাটিক অটো তেড়ে আসছে। ছাত্রছাত্রীরা কৃত্রিম উচ্ছ্বাসে ভবিষ্যৎশূন্য বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের দিকে চলেছে। স্যান্ডো গেঞ্জি পরে সেই একই লোক কাটাপোনা বিক্রি করছে। সেই একই মেজাজে গৃহিণী স্বামীকে দম দিচ্ছে। সেই একই কায়দায় কলতলায় কাজের মহিলা থালাবাটি শাসন করছে। আধবোজা চোখে পাড়ার নেতা ফুলো ফুলো মুখে একই কথা বলে চলেছে। পুলিশ একই কায়দায় লরির সঙ্গে লড়ছে। ড্রাইভার উঁচুতে বসে একই কায়দায় থুতু ফেলছে। শামলা পরা উকিল একই মামলা লড়ে যাচ্ছে। প্রেমিক একইরকমের চিঠি ভুল বানানে লিখে চলেছে।—পেয়সী, জীবন পেপসির বুষ্টকুড়ি কমে আসছে তোমার পেমের কার্বন ডাই অক্সাইড ছাড়া। পাসও করব না, চাকরিও পাব না, বিয়েও হবে না। তোমার মাদারকে বলো, সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়, আমাকে যেন ঘরজামাই করে। তা না হলে মেট্রোয় বডি ফেলে দিয়ে, ইলেকট্রিক ভূত হয়ে রোজ লোডশেডিং করে দেব।

অফিসে রোজই সেই এক হুমদো মুখ। মহিলা কর্মীদের সঙ্গে সে কী গদগদ গদাগদি। প্যান্টালুন বুঝি হড়কে যায়। মুখে আলুভাতে পুরে কথা বললে যেমন শোনায়, গোবরের গাদায় থপথপে ব্যাং, সেইরকম গলায়, 'অমৃতা, অমৃতা, তুমি আমায় একটুও দেখছ না। নটি গার্ল। তুমি কী চাও আমি আত্মহত্যা করি।'

অমৃতা ঘোড়েল মেয়ে, বিয়ের আগেই তিনবার ডিভোর্স!

'বিয়ের আগে ডিভোর্স।'

'আরে এ বাংলা বিয়ে নয় ইংরিজি B.A.। মাধ্যমিকের প্রেমিক মাধ্যমিকেই পড়ে রইল। উচ্চমাধ্যমিকে আর এক পতঙ্গ এল। ওড়াউড়ি। ডানা ভেঙে কাত। বি এতে আর একটি এল। তাকেও হালুয়া করে দিল। যেন রুমালি রুটির কারখানা। ফাড়াক, ফাড়াক করে বাতাসে বার কতক ঘুরিয়েই তাওয়ায় ফেলে দাও। রোটি বন যাও। আসলে একটা ঘড়িয়াল। ফরকায়তি, চমকায়তি ইন আওয়ার কোম্পানি। তিনি বললেন, 'বাড়িতে তো আপনার একটা জলজ্যান্ত বউ আছে।'

'সো হোয়াট অমৃতা! সি ইজ এ ব্যাগেজ। ইও অর মাই লাভ।'

'এই হুমদো কখনও বাঘ, কখনও বেড়াল। কখনও 'স্লাই ফক্স'। স্লাই ফক্স-এর বাংলা হল সেলাই করা খ্যাঁকশিয়াল।'

'বলছ, বাঁচার ইচ্ছে নেই, কিন্তু বেঁচে তো আছ!'

'আরে আর একজন মরতে বসেছে। আমার বউয়ের ক্যানসার ধরা পড়েছে। তাকে টেনে রাখার জন্যে বেঁচে আছি। সে যখন হাত দুটো চেপে ধরে বলে, 'আমি চলে যাওয়ার পর তোমাকে কে দেখবে!' তখন কী মনে হয় জানো! দুটো হাই টেনশন লাইন—একটা পজেটিভ, একটা নেগেটিভ! পজেটিভ লাইনে একজোড়া পাখি। ন্যাজটা 'বাইচানস' নেগেটিভে ঠেকলেই 'ফ্ল্যাশ অ্যান্ড মরে কাঠ।' এখন আমার 'ডিপ্রেশন' নেই। বাঁচতে বেশ ভালো লাগছে।'

'সে কী?'

'হ্যাঁ জীবনের শেষটা দেখব। আমি পালার দর্শক। 'ট্র্যাজিডি' হয় কি 'কমেডি'! আমি এখন যোদ্ধা। নিজের কিংডম সামলাচ্ছি। মোটরবাইক বেচে দিয়েছি। ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলেছি। তেমন হলে ফ্ল্যাটটা বেচে দেব। স্বার্থপর কৃত্রিম বড়লোক হওয়ার থেকে অকৃত্রিম ভিখিরি হওয়া ভালো। নদীর তীরে বসে দেখছি, জোড়া হাঁসের একটা হাঁস জোড় ভেঙে ভেসে যেতে চাইছে অন্ধকার আকাশের দিকে। ফেরাতে না পারি ভালো তো দেখাতে পারি। বুঝলে ভায়া—ডিপ্রেশনের আর এক নাম স্বার্থপরতা। অন্যের বাঁচার অংশীদার হতে না পারলে জীবনকে মৃত্যুর ছায়া থেকে টেনে বের করা যাবে না। আচ্ছা ভাই চলি। আজ থেকে কেমো স্টার্ট হবে।'

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%