বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই

সঞ্জীব চট্টোপাধ্যায়

‘তুমি কেমন মানুষ?'

'বিশ্বাসযোগ্য নই। কেউ আমাকে বিশ্বাস করলে ঠকবে।'

'বিশ্বাস করে টাকা গচ্ছিত রাখলে মেরে দেবে?'

'না, তা করব না, তবে খরচ করে ফেলব। চাইলে বলব, কয়েক দিন অপেক্ষা করো ভাই। বিপদে পড়ে খরচ করে ফেলেছি। এই ঋণ শোধ হতেও পারে, নাও পারে। অর্থ আর নারী এই দুটো ব্যাপারে এখনও স্বাবলম্বী হতে পারিনি। কিঞ্চিৎ টলমলে আছি।'

'অন্যদিকে?'

'যদি কেউ মনে করে থাকেন বিপদে তাঁর পাশে গিয়ে দাঁড়াব, তা হলে খুব ভুল করবেন। এই সব ব্যাপারে আমি আমার বউয়ের নির্দেশে চলি। এই পৃথিবীর হিসেব-নিকেশ সে যেমন বোঝে আমি তা কিছুই বুঝি না। ভীষণ প্র্যাকটিক্যাল। হবেই তো! উকিলের মেয়ে। লোকে বলে, গাঁটে গাঁটে বুদ্ধি, ওর ব্লাডে ব্লাডে বুদ্ধি।'

'দু-একটা উদাহরণ?'

'যেমন ধরো আমার মায়ের ক্যান্সার হল। মা বলে কথা, আমার গর্ভধারিণী। বিবেক। ঢালাও চিকিৎসা। বউ বললে, হচ্ছেটা কী? লোককে দেখাতে চাইছ—মাতৃভক্ত ছেলে। তোমার দুটো ছেলে, ছেলের মা না খেয়ে মরুক, সেই ব্যবস্থাই করতে চাইছ?'

আমি বললুম, 'তার মানে?'

'মানে অতি সহজ। তুমি কত টাকার মালিক?'

'টাকার ভয়ে পেছিয়ে যাব?'

'মায়ের বয়েস কত?'

'সত্তর।'

'আমাদের বড়টার বয়স?'

'সাত।'

'সত্তরকে আরও কয়েক বছর টানার জন্য সাতটাকে জলে ফেলে দেবে?'

'তা হলে কী করব?'

'হোমিওপ্যাথি। যন্ত্রণা কমাবার ওষুধ আছে। অনেক বছর বেঁচেছেন। যথেষ্ট হয়েছে, আর বাঁচার দরকার নেই। শরীরটা পালটে আসতে দাও।'

'মর‌্যাল সাপোর্ট পাচ্ছি না!'

'পাইয়ে দিচ্ছি। আমার মা আমার বাবার মাকে বৃন্দাবন ছাড়া করিয়েছিলেন। খুব কায়দা করে। যাও মা, শেষ বয়সে তীর্থ করে এসো। যাওয়ার সময় ঠাম্মা আমার মায়ের গাল টিপে আদর করলেন, আহা! এমন বউমা কজনের হয় গো!'

'তারপর?'

'ঠাম্মার 'নো ট্রেস'। রটিয়ে দেওয়া হল, তিনি সাধিকা হয়ে গিয়েছেন। সবাই এসে আমার বাবাকে ঢিসঢিস প্রণাম—কত বড় সাধিকার ছেলে আপনি। আমার বাবার বাবা তাঁর মাকে কাশীর বাঙালিটোলার গলিতে বেড়াল ছাড়ার মতো ছেড়ে দিয়ে এসেছিলেন।'

'তা, তুমি তোমার বউয়ের কথা শুনলে?'

'অবশ্যই! সে বললে, এই ইতিহাস মুছে দিতে হবে। যত টাকাই খরচ হোক আমাদের মায়ের চিকিৎসা হবে। নাতি দুটো বড় হবে। তিনি দেখবেন। খাটে শুয়ে গল্প বলবেন। বউমা বলে আমাকে ডাকবেন। মা বলে তুমি কোলে ঝাঁপিয়ে পড়বে। গণ্ডায় গণ্ডায় বউ পাওয়া যায়, মা সেই একটা!'

'শেষ পর্যন্ত কী হল?'

'আজ দশ বছর হয়ে গেল, মাকে আমরা টেনে ধরে রেখেছি। এই তো আমরা সবাই মিলে পুরী ঘুরে এলুম। সাগরের আনন্দ নিয়ে ফিরে এলুম।'

'তা হলে অমন সাসপেন্স তৈরি করলে কেন?'

'আমার বউ আমাকে চেনে। আমার চিন্তাটাই আমার দিকে ছুঁড়ে দিয়েছিল প্রথমে। আমি সাতদিন ধরে ওইরকমই ভাবছিলুম। অনেক বিশেষজ্ঞের সঙ্গে ভুক্তভোগীর সঙ্গে আলোচনা করে খুব আশান্বিত হয়েছিলুম। মৃত্যু অবধারিত। আমাদের ফ্যামিলিও মজার ফ্যামিলি। বড়দা কেরিয়ারে যত রাইজ করতে লাগল, মনের দিক থেকে ততই ছোট হতে লাগল। ঝকঝকে নতুন বাড়ি করে বউকে নিয়ে আলাদা হয়ে গেল। বাবার চিকিৎসায় একটা টাকাও ঠেকালে না। শ্রাদ্ধেও এল না। সপরিবারে ইউরোপ ভ্রমণে চলে গেল।'

'তোমার কোনও পরিবর্তন হল?'

'বোধহয় হল। ভিতরের জট খুলে গেল। মাকে সেবা করতে করতে অন্ধকার ঘরে আলো জ্বলল। আমার জামাইবাবু বড় প্রতিষ্ঠানে বড় পোস্টে ছিলেন। সেটি উঠে গেল। শুরু হল অভাব। ভাগ্নেটা আমাদের কাছে মানুষ হচ্ছে। তিনটে নাতিকে নিয়ে মা এখন মহা খুশি।

'এখন তোমার কেমন লাগছে?'

'একটা আলো বাতাসওলা বড় ঘরে ঢুকে পড়লে যেমন লাগে সেইরকম লাগছে। ধূপের গন্ধ, আরতির বাদ্য, প্রার্থনার মন্ত্র। বেঁচে থাকার বিশ্রী ভয়টা কেটে গিয়েছে। শুধু মায়ের ক্যান্সার নয়, আমার ক্যান্সারও সেরে গেল।'

'আপনারে যবে করিয়া কৃপণ / কোণে পড়ে থাকে দীনহীন মন। / দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজসমারোহে এসো।'

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%