ফুটবল

সঞ্জীব চট্টোপাধ্যায়

আমি তখন যুবক। জীবন জ্বালায় ছটফট করছি। নীড়ের ঠিকানা খুঁজছি। একজন জীবন সাথী। এমন একজন আপনজন, যে আমার সঙ্গে দু:খসুখের পথ ধরে জীবনের শেষ পর্যন্ত হেঁটে যাবে। আমরা আনন্দে হাসব, দু:খে চোখের জল ফেলব। নিভৃতে গল্প করব। অভিমানে মৌনী হব।

কোথায় কী। সকলেই ফেরিঅলা। হয় নিজেকে বেচতে চায়, নয়তো কিনতে চায়। সবসময় হিসেব, কতটা দিলুম, পেলুম কতটা মজাটা এই, সকলেই কিন্তু খুঁজছে সেই একজনকে, যার হাতে হাত রাখা যায়, যাকে বিশ্বাস করা নিজেকে সমর্পণ করা যায়। কথাটা হল এই, একজন আর একজনকে খুঁজছে, আমি তোমাকে খুঁজছি, তুমিও আমাকে খুঁজছ, কিন্তু কেউ কারোকে খুঁজে পাচ্ছি না। আছে, সকলের জন্যেই কেউ না কেউ আছে। চিঠির পর চিঠি লেখা হয়, ডেলিভারি হয় না।

একটা কথা একশো ভাগ সত্য, প্রেম মানে বিয়ে নয়। বউ যে প্রেমিকা হবেই এমন কথা জোর গলায় বলা যাবে না। হ্যাঁ, এসেছে জীবনে, থাকবেও হয়তো, কিন্তু প্রয়োজন অবশ্যই মিটবে, জৈব কারণে সন্তানসন্ততিও হবে। একজন মারা গেলে আর একজনের খারাপ লাগবে, ফাঁকা লাগবে কিছুকাল। এ কীরকম, কলের জল, ঝরনার জল নয় কিন্তু। কলের জলে কবিতা নেই, ঝরনার জলে কবিতা আছে। কবিতা কী জিনিস? অক্ষরের মালায় গাঁথা হৃদয়ের কথা। তার কোনও ভাষা নেই, ব্যাকরণ নেই। সে কেমন! গভীর রাতের পাহাড়ি নদী। নিজের মনে বহে যেতে যেতে পাথরে পাথরে কত কথা। মৃদু আলাপনা। হাঁটু গেড়ে বসে কান খাড়া করে শুনতে হয়, নদীর কথা শিলার সনে।

সেই বিভ্রান্তির বয়সে এক জ্ঞানী মানুষ আমাকে বড় সুন্দর একটি কথা বলেছিলেন, শোনো ছোকরা, না চাওয়াটা অভ্যাস করো, চাইলে যা পাবে সেটা হবে ভিক্ষা, তাতে পেট ভরবে, স্বাদ থাকবে না, না চাইতেই কী পাওয়া যায় দ্যাখো না! গাছকে তোমার আদর্শ করো। গাছ কি কিছু চায়। গাছ শুধু দিয়েই যায়, ফল, ফুল, কাঠ, পাতা। তুমি বলবে, গাছ কী পায়? গাছ যা পায় মানুষ তা কোনও দিনই পাবে না। গাছ পায় অক্ষয় আনন্দ। এবার তুমি বলবে, কী করে বুঝলেন। গাছের শাখাপ্রশাখার দিকে তাকাও। আনন্দে ঊর্ধ্ববাহু হয়ে যেন নৃত্য করছে সদা। বাতাসে তার দুলুনি দ্যাখো। দ্যাখো পাতার হরিৎশোভা। বড় কোনও গাছের ছায়াতলে গিয়ে বোসো, তোমার প্রাণে শান্তি আসবে, আনন্দ পাবে। তুমি শীতল হবে, তোমার ঘুম আসবে। গাছ কত বিচিত্র প্রাণীর আশ্রয়স্থল। তাকিয়ে দ্যাখো, কাণ্ডে ঘুরে বেড়াচ্ছে ব্যস্ত সমস্ত পিঁপড়ের দল। গুঁড়ি বেয়ে ঘুরপাক খাচ্ছে লেজ তোলা কাঠবেড়ালি। ডালে ডালে হরেক পাখির হরেক সুরে গান। যে আশ্রয়, আহার, ছায়া দিতে পারে তার আনন্দের পরিমান করা কি সহজ ভাই!

তাঁর কথায় যৌবন কিছুটা শান্ত হল। চাই না, কিছুই চাই না। একখণ্ড প্রস্তরের মতো নিজেকে ফেলে রাখি। কেউ যদি কুড়িয়ে নেয় ভালো, না নেয় না হয় পড়েই থাকব। উদরান্নের সামান্য ব্যবস্থা আর জন-অরণ্যে মিশে যাওয়া। নিজের নয় মানুষের সুখ দ্যাখা, দু:খ দ্যাখা। খেলা তো চলতেই থাকবে। 'কে খেলায় আমি খেলি বা কেন'--এ প্রশ্ন নিরর্থক। কোনওদিন কোনওভাবেই উত্তর মিলবে না। বাঁচতে বাঁচতে জীবনের একেবারে শেষ প্রান্তে এসে দেখা যাবে একটা ডাইভিং বোর্ডে দাঁড়িয়ে আছি, নীচে জল, এইবার মারব লাফ, ধীরে ধীরে তলিয়ে যেতে যেতে সেই একই আশঙ্কা, তল আছে তো!

হঠাৎ একদিন অবাক হয়ে আবিষ্কার, আমি হাসতে শিখেছি, প্রাণখোলা হাসি। আমি মেকানিক হয়ে গেছি। পথ চলতে যত ভাঙা গাড়ি দেখি, সারাবার জন্যে ছুটে যাই। মন্ত্র একটাই, জীবন হল ফুটবল খেলা, হয় গোল দেবে, হারবে তারা। তারা কারা? তোমার বিপক্ষ। না হয় গোল খাবে, তুমি হারবে, জিতবে বিপক্ষ; কিন্তু পক্ষ বিপক্ষ তো আমারই সৃষ্টি। আসলে তো সেই এক মানুষ। অনেক মানুষের একজন মানুষ।

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%