প্রেম ও বিবাহ

সঞ্জীব চট্টোপাধ্যায়

প্রেমের তিন পর্ব। প্রথম তেল পর্ব। দ্বিতীয়, তৈল নিষ্কাশন পর্ব। তৃতীয় বিচ্ছেদ পর্ব। তেল পর্বটা কেমন। তখন প্রেমিকা মহারানি। তিনি প্রেমের সিংহাসনে পা ঝুলিয়ে বসে আছেন। প্রেমিক তাঁর পদতলে পুচ্ছ নৃত্য করছেন। সোহাগের বাণী ফোয়ারার জলের মতো বেরোচ্ছে। পৃথিবীর সমস্ত সৌন্দর্য চুনচুন করে ঈশ্বর যেন তাঁকে তৈরি করেছেন। এমন জিনিস পৃথিবীতে 'এক পিসই' তৈরি হয়েছিল। আহা! কী চুল! কী মুখ! কী কণ্ঠস্বর! কী গড়ন! জগৎ ভোলানো এক মোহিনী! তোমার জন্যে আমি জান লড়িয়ে দেব পেয়ারী। আকাশের চাঁদ চাই। ফায়ার ব্রিগেডের মই লাগিয়ে পেড়ে এনে দেব। তোমার জন্যে বাপ-মাকে পগারপারে পাঠিয়ে দেব। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর হাসি আর গানে ভরে তুলব। তুমি আমার চোখের মণি। কানের পরদা। হৃদয়ের ধুঁকপুকি। তুমি আমার লিভার পিলে। তুমি যখন আমার বুকে মাথা রাখো, মনে হয় হৃদয়টা টুটি-ফ্রটি হয়ে গেছে। এই নাও আমার মানিব্যাগ, আলমারির চাবি। আমারে করো তোমার বীণা। আমি তোমার পায়ের চটি। রাতের নাইটি। আমি তোমার খিদমতগার। আমি তোমার ঘোড়া। মারলে মরব রাখলে থাকব। তুমি ছাড়া আমার কেউ নেই মানু।

চলতে গিয়ে একটু হোঁচট খেয়েছিল অমনি পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। যত বলে কিছু হয়নি ততই বলে না না তোমার লেগেছে। আমাকে দেখতে দাও আইসক্রিম, চা, ভেলপুরি, আর ফুচকা একসঙ্গে পাঞ্চ করে প্রেমিকাকে খাওয়ায়। রাস্তার ধারে গাছতলায় হাঁ করে দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা সে আসবে। মা আসবেন আটটার ট্রেনে। তিনঘণ্টা লেট। সেই অপেক্ষা আর এই অপেক্ষায় কত তফাত। সেটা বিরক্তিকর আর একটা মধুর। প্রেমিকা এলে বসন্ত আসে। মনের বাগান ফুলে ফুলে ভরে যায়। কোয়েল আর দোয়েল কোরাসে শিস দেয়। তুমি এলে, যেন অনেক দিন পরে বৃষ্টি এল, তুমি এলে। রামধনুকের সেতু দিয়ে তোমার নূপুর পায়ের শব্দ তুলে। সব অপেক্ষা মধুর থেকে মধুরতর। জীবন যেন এক স্বপ্ন ঘোর। যত রাতই হোক প্রেমিকাকে বাড়ির দরজায় পৌঁছে দিয়ে গদগদ গলায় বলা হল, তোমার স্বপ্ন নিয়ে কাটবে আমার সারাটা রাত। তোমার এই না থাকাটা আমার কাছে থাকার চেয়েও বড়। এই সময়টায় গান আসবে, কবিতা আসবে গলগলিয়ে যেন উলটে পড়া ড্রাম থেকে আলকাতরা বেরিয়ে আসছে গলগল করে। আর কতকাল বলো হৃদয় নিয়ে তুমি খেলবে। কাছে এসে দূরে দূরে থাকবে। চোখ বোজালেও সে সেই ডুরে শাড়ি জড়ানো দেহের কবিতা। সেই নূপুর পায়ের চলন! সেই দুচোখের দীঘি। যদি প্রশ্ন করি কেন এই বাঁচা? তোমার জন্যে! তুমি, তুমি, তুমি।

অবশেষে বিয়ে হল। ফাঁকা মাঠ, খোলা আকাশ, সরকারি বাগান থেকে প্রেম উঠে এল দেওয়ালের খাঁচায়। আর প্রেমিক-প্রেমিকা নয় স্বামী-স্ত্রী। শ্রী আর শ্রীমতী। এইবার একটু হিসাব-নিকাশ। এইবার একটু ভুল-ত্রুটি ধরা। যেমন এত দেরিতে ঘুম থেকে উঠলে কি ভাবে চলে? সকালে উঠে চা না পেলে, আমার মেজাজ খিঁচড়ে যায়। যাই বলো তোমার হাতের রান্না আমার মায়ের রান্নার ধারে কাছে যায় না। 'আলনাটা একটু গোছাতেও পারো না। সারাদিন করো কি', 'বিয়ের পর বছর ঘুরে গেল, এখনও নতুন বউ হয়ে থাকলে চলে। এই ইস্ত্রিটিস্ত্রি ধরো। একটু ঝুলটুল ঝাড়ো। 'ব্যাগে তিনটে কুড়ি টাকার নোট ছিল, একটা কম দেখছি নিয়েছ নাকি। ওটা দাও আমার টাকা লাগবে।' এইভাবে ধীরে ধীরে প্রেমের কুয়াশা ফেটে বাস্তবের প্রখর রোদ বেরিয়ে আসবে। প্রেম বড় নরম। বড় অবাস্তব। বাস্তবের হামান দিস্তায় সম্পর্ক থেতো হয়। দুজনে দুজনকে চিনতে শেখে আসল স্বরূপে। শেষে শুরু হয় সংগ্রাম। দেখা যায় ছেলের পরিবার মেয়েটিকে হজম করতে পারছে না। গোটা পরিবার বদ হজমের ঢেকুর তুলতে থাকে। শেষে চলন্তবাসের হাতল ধরে ঝুলন্ত যাত্রী যেমন কোনওক্রমে পাদানিতে টিকে থাকার চেষ্টা করে, মেয়েটির ঠিক সেই অবস্থা হয়। সংসারে এক জবরদস্ত অস্তিত্ব। আইন মোতাবেক আটকে থাকা।

মানুষের স্বভাবে আছে ভ্রমরের স্বভাব। ফুলে ফুলে, উড়ে উড়ে। যৌবনে প্রেম, মধ্যবয়সে পরকীয়া। এই পরকীয়া যদি জীবনে স্বকীয়া হতে চায় তাহলেই শুরু হয় অত্যাচার। তখন সেই প্রেমিক-প্রেমিকা আদালতে। বিচ্ছেদ চাই। হয় এ-পক্ষ চাইছে, না হয় অপর-পক্ষ।

প্রেম আছে, কিন্তু বিবাহেই প্রেমের মৃত্যু। প্রেমিকাকে বিবাহ করা উচিত নয়।

সকল অধ্যায়
১.
কখগঘ
২.
মনোরঞ্জন অসুস্থ
৩.
নীপার বক
৪.
ফুল ফোটার আয়োজন
৫.
আমার বিয়ে
৬.
ট্রেন
৭.
মিলিটারি সিন্দুক
৮.
বত্রিশ নম্বর বিছানা
৯.
কাটলেট
১০.
অভয়ারণ্য
১১.
চলে যায়
১২.
শীর্ষ সম্মিলন
১৩.
যদি হই মুখ্যমন্ত্রী
১৪.
একদা 'একদিন'
১৫.
মৃত্যুর বয়স
১৬.
এক চড়েতেই রাজা
১৭.
অর্জুন
১৮.
সুন্দরী লেন
১৯.
দ্বিতীয় পক্ষ
২০.
সেই দিদি
২১.
ভালোবাসা মোরে ভিকিরি করেছে
২২.
চিড়িয়াখানা
২৩.
হনুমান টুপি
২৪.
দুই আর দুয়ে চার
২৫.
সন্ধানে কোনও ভালো ছেলে আছে
২৬.
ডা: অমৃত চৌধুরীর ডায়েরি
২৭.
কুকুরের ডাক্তারি
২৮.
পাঁচ বন্ধু
২৯.
ইঁদুর ও দাদু
৩০.
একটি মানুষ একটি বল
৩১.
দু:সাহসী দু-চাকা
৩২.
সব ভালো যার শেষ ভালো
৩৩.
পার ঘাট
৩৪.
কৃপা
৩৫.
সেতার
৩৬.
বোতাম
৩৭.
সুরঞ্জনা
৩৮.
গেল, গেল
৩৯.
বলদের গলায় গোড়ের মালা
৪০.
আর যা-ই করো,বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
৪১.
ছদ্মবেশী
৪২.
চাঁদের আলো
৪৩.
বাঁদর
৪৪.
কোরা কাগজ
৪৫.
কোনওদিন শুনেছ,চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৪৬.
বড়ি ও শ্বশুরমশাই
৪৭.
তাসের ঘর
৪৮.
দগ্ধ দরজা
৪৯.
গগনের মাছ
৫০.
তোয়াজ
৫১.
ফিরে আয়
৫২.
মাংস
৫৩.
পয়সা
৫৪.
বামুনের গরু
৫৫.
জলছাত
৫৬.
সাইডিং
৫৭.
শেষযাত্রা
৫৮.
বয়েসে
৫৯.
শেষ কুত্তা
৬০.
ছুটি
৬১.
অংশীদার
৬২.
কারণ
৬৩.
প্রেম
৬৪.
দু:খের আনন্দ
৬৫.
মা
৬৬.
ধড় আমার মুণ্ডু পাবলিকের
৬৭.
পুজোর আয়োজন সহজ নয়
৬৮.
'স্থান নেই কাল নেই পাত্র নেই'
৬৯.
লববর্ষের নকশা
৭০.
দক্ষিণ যেন বিলেত
৭১.
হাসি কোথায় হারিয়ে গেল
৭২.
শীত
৭৩.
গল্প লিখে কী বিপদ!
৭৪.
চিচিং ফাঁক
৭৫.
আগমনী
৭৬.
দেউলে হতেও রাজি
৭৭.
হারিয়ে গেল
৭৮.
কী জ্বালা
৭৯.
বেদনা
৮০.
বেঁচে থাকার সহজপাঠ
৮১.
প্রেম ও বিবাহ
৮২.
জীবন বেদ
৮৩.
জীবন দর্শন
৮৪.
নিজের ঢাক নিজে পেটালে
৮৫.
মরীচিকা
৮৬.
তোমার ম্যাও তুমি সামলাও
৮৭.
হাসতে মানা নেই
৮৮.
বাঙালির পুচ্ছ নৃত্য
৮৯.
যুগ যুগ জিও
৯০.
ভরাডুবি
৯১.
স্বভাব যখন অস্বাভাবিক
৯২.
ষষ্ঠীসংবাদ
৯৩.
নিমিত্তের ভাগী
৯৪.
ইচ্ছাপূরণ নগদে অথবা কিস্তিতে
৯৫.
দুই পুরুষে
৯৬.
সব জানা চাই
৯৭.
দুধের দাঁত
৯৮.
ছত্রিশটি বছর
৯৯.
বুনো ওল আর বাঘা তেঁতুল
১০০.
পদকে নই পদানত
১০১.
স্যাটা স্যাট
১০২.
গরু
১০৩.
ছাগল
১০৪.
বোকা পাঁঠা
১০৫.
হ্যাচাং করে কেতরে গেল
১০৬.
আমি আর তুমি
১০৭.
টাচ্
১০৮.
বেশ আছি রসে বসে
১০৯.
মেয়েদের ভাগ্য ফিরবে কবে!
১১০.
গিলে করা দম্পতি
১১১.
এটা কোন যুগ!
১১২.
জ্ঞানদা, মোক্ষদা
১১৩.
যাও পাখি
১১৪.
যোগসূত্র পটাং
১১৫.
কে উদার?
১১৬.
মান অপমান
১১৭.
পলায়ন নয় সম্মুখ সমর
১১৮.
আয়না
১১৯.
রোগ দুরারোগ্য
১২০.
গেল, গেল তবু যায় না
১২১.
নবীন বছরে প্রবীণ বাঙালি
১২২.
বিদায় পৃথিবী
১২৩.
বাতি জ্বলল, বাতি গলল, ভোর
১২৪.
মিলেনিয়াম
১২৫.
দীর্ঘ রজনী প্রভাত প্রায়
১২৬.
যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন
১২৭.
জীবনের কার্টুন
১২৮.
প্রেম-১
১২৯.
প্রেম-২
১৩০.
প্রতিষ্ঠিত প্রেম
১৩১.
ছেলে যেন মাছ
১৩২.
পুজোর বাজার
১৩৩.
কী চাই! (১)
১৩৪.
কী চাই! (২)
১৩৫.
ফুটবল
১৩৬.
এক দানা চাল
১৩৭.
মরিতে চাহি না আমি
১৩৮.
বিউটি পারলার
১৩৯.
ইংলিশ মিডিয়াম
১৪০.
সাগর
১৪১.
বাউল
১৪২.
জ্ঞান
১৪৩.
গৃহসুখ শাস্ত্র
১৪৪.
আশা
১৪৫.
বিশ্বাস
১৪৬.
স্বীকারোক্তি
১৪৭.
ভূতের সঙ্গে গল্প
১৪৮.
আর বোলো না ভাই!
১৪৯.
আজও দাঁড়িয়ে আছি
১৫০.
ইনকিলাব জিন্দাবাদ
১৫১.
শেয়ালেও কামড়ে দিতে পারে
১৫২.
জীবনের জাতীয় সঙ্গীত
১৫৩.
মেয়েদের সৌন্দর্য
১৫৪.
বাস-মিনিবাসের লাইনেঘোষ, বোস, মিত্তির
১৫৫.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৫৬.
বাঁচতে ইচ্ছে করে না
১৫৭.
মৃত্যু একটা ড্রপসিন
১৫৮.
শান্তির সহজপাঠ
১৫৯.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
১৬০.
সকাল সকাল ভোট দিন
১৬১.
অনুসন্ধান
১৬২.
পকেটমারি
১৬৩.
কোথাকার জল কোথায় গড়ায়
১৬৪.
সবচেয়ে ভীতিপ্রদ মদতপুষ্ট কিছু মানুষ
১৬৫.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
১৬৬.
প্রেম শিকল পরায়, সংসারে ঢোকায়
১৬৭.
ভগবান হেরে গিয়েছেন
১৬৮.
যত দোষ নন্দ ঘোষ
১৬৯.
বাড়িওয়ালা
১৭০.
প্রেসার কুকার
১৭১.
সাত টাকা বারো আনা
১৭২.
আমার ভূত
১৭৩.
ভূমিকা
১৭৪.
ন্যাড়ার বেলতলা
১৭৫.
আজ আছি কাল নেই
১৭৬.
ট্রিটমেন্ট
১৭৭.
দিন আনি দিন খাই
১৭৮.
লেপ
১৭৯.
শাপে বর
১৮০.
স্পেশাল অফিসার
১৮১.
বিলিতি বাঁশ
১৮২.
টেলিফোন
১৮৩.
খ্যাঁকশিয়াল
১৮৪.
পি. এ.
১৮৫.
জরদগব
১৮৬.
মাসি
১৮৭.
গরলপুত্র
১৮৮.
শশধর হাকসলি অ্যান্ড গুজ
১৮৯.
চিন্তা
১৯০.
তুমি আমার আমি তোমার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%